গোপন বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী হঠাৎ করেই লাস ভেগাসে বিয়ে সেরে ফেলেছেন। বেড়াতে গিয়ে রাতারাতি আয়োজনের মধ্যেই তিনি সাতপাকে বাঁধা পড়েন প্রবাসী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে। বিয়ের পর লাস ভেগাসে এক পাঁচতারা হোটেলে নৈশভোজে যাওয়ার প্রস্তুতিকালে তিনি জানান— সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে। এখনো ঘোর কাটেনি।

তনুশ্রী বলেন, দীর্ঘদিন চেনাজানা থাকলেও প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। সুজিত গত ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। তিনি জানান, “প্রেম কম সময়ের হলেও খুব গভীর।”

বিদেশ সফরের পরিকল্পনার মাঝেই হঠাৎ সুজিত বলেন, “চলো বিয়েটা সেরে ফেলি।” এরপর রাতারাতি আয়োজন, লেহেঙ্গা–গহনা আনা—সবকিছুই সিনেমার মতো। ভিডিওকলে পরিবারকে সাক্ষী রেখেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে তনুশ্রী জানান, কলকাতায় ফিরে হিন্দু রীতিতে আবারো বিয়ে করবেন।

মধুচন্দ্রিমার বিষয়ে তনুশ্রী জানান, প্রথমে ফ্লোরিডা ঘুরবেন দু’জনে। এরপর ভারতে ফেরার পরিকল্পনা ঠিক করবেন। কাজ ছেড়ে দেওয়ার প্রশ্নে তিনি জানান, টালিউড ছাড়ছেন না; প্রয়োজনে সুজিতও কলকাতায় থাকতে পারেন। বিদেশের নাগরিকত্ব নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

লাস ভেগাস থেকে সুজিত বলেন, “তনুশ্রীকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুব খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”

Related Articles