যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ‘অস্তিত্বের লড়াই’: ইরানি স্পিকার
- by Maria Sultana
- July 15, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতকে ইরানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে বিভক্ত করা। তাই এই সংকট মোকাবিলায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।
গালিবাফ ইরানিদের সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় সামরিক শক্তির পাশাপাশি কূটনীতি ও আলোচনাকেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
সূত্র: আল-জাজিরা।

