যুক্তরাষ্ট্রে জনমত গঠনে পিছিয়ে পড়ছে ইসরাইল: জেডি ভ্যান্স
- by Maria Sultana
- July 15, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনমত গঠনের লড়াইয়ে ইসরাইল ক্রমশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও দেশটি মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে।
ভ্যান্স বলেন, “তারা কি আমেরিকার রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করে? হ্যাঁ, করে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ইসরাইল এ ক্ষেত্রে বেশি কার্যকর ও পারদর্শী।
তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক এবং মার্কিন রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আল-জাজিরা।

