গোল্ডেন ব্লাড: বিরল রক্তের কৃত্রিম সৃষ্টি
- by Maria Sultana
- December 1, 2025
- 17 views
ছবি: সংগৃহীত
দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি পরিস্থিতিতে রক্তই জীবন রক্ষা করে। কিন্তু পৃথিবীতে এমন এক ধরনের রক্ত আছে, যা এতটাই বিরল যে আক্রান্ত ব্যক্তি চাইলে–ও মেলে না। প্রতি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে থাকে ‘আরএইচ নাল’, যাকে বলা হয় ‘গোল্ডেন ব্লাড’। এ পর্যন্ত মাত্র ৫০ জন মানুষের শরীরে এই রক্ত পাওয়া গেছে।
এই রক্তে আরএইচ সিস্টেমের একটিও অ্যান্টিজেন নেই, যা অন্য কারও রক্ত তাদের দেহে দেওয়া প্রায় অসম্ভব করে তোলে। তাই গবেষকরা এখন ল্যাবে এমন রক্ত তৈরি করার চেষ্টা করছেন, যা সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।
কেন এত মূল্যবান এই রক্ত?
-
আরএইচ নাল রক্ত সব ধরনের আরএইচ গ্রুপের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ
-
কিন্তু এই রক্তের মালিকরা কাউকেই রক্ত নিতে পারেন না, শুধু আরএইচ নালই নিতে হবে
-
তাই তাদেরকে আগেই নিজের রক্ত সংগ্রহ করে সংরক্ষণ রাখার পরামর্শ দেন গবেষকরা
ল্যাবে কৃত্রিম রক্ত তৈরির গবেষণা
২০১৮ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথম ল্যাবে আরএইচ নালের অনুকরণ তৈরিতে সফল হন।
এরপর সিআরআইএসপিআর-সিএএস৯ জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে—
-
ABO, RH, Kell, Duffy, GpB—এই পাঁচ প্রধান অ্যান্টিজেন মুছে ফেলা হয়
-
ফলে তৈরি হয় অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ রক্তকণিকা, যা বিরল রক্তের গ্রুপের সঙ্গেও মানিয়ে যায়
বর্তমানে কী হচ্ছে?
-
বিজ্ঞানীরা বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন—
যেখানে দাতার স্টেম সেল থেকে তৈরি ল্যাব-উৎপাদিত লোহিত রক্তকণিকা পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবীদের -
কানাডা ও স্পেনে বিজ্ঞানীরা রক্তের A পজিটিভকে O RH-Null এ রূপান্তর করতেও সফল হয়েছেন
-
লক্ষ্য—একদিন এমন রক্ত তৈরি করা, যা অনির্দিষ্টকাল উৎপাদন ও সংরক্ষণ করা যাবে
আরও সময় লাগবে
কৃত্রিম রক্ত এখনো পরীক্ষামূলক। অনেক ক্লিনিক্যাল ধাপ বাকি। জিন এডিটিং প্রযুক্তিও বহু দেশে কঠোর নিয়মের আওতায়। তাই এটি মানুষের ব্যবহারে আসতে আরও সময় লাগবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

