১৫ ফেব্রুয়ারি ভারত–পাকিস্তান ম্যাচ—বিশ্বকাপের সবচেয়ে আলোচিত লড়াই

ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে আলোচিত লড়াই—ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ–আয়োজক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই সিদ্ধান্ত নিয়েছে—দুই দেশের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই কারণেই কলম্বোই সবচেয়ে সম্ভাব্য আয়োজনস্থল।

বিশ্বকাপটি আগামী ফেব্রুয়ারি–মার্চ ২০২৬ সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে; তবে এটি উদ্বোধনী ম্যাচ কিনা তা এখনো নিশ্চিত হয়নি।

খবরে আরও বলা হয়েছে—

  • উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হতে পারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (আমেদাবাদ)

  • তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হবে কলম্বোতে

  • মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে।

  • অন্য সেমিফাইনালের ভেন্যু এখনো নিশ্চিত নয়, কারণ পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। তারা সেমিফাইনালে উঠলে ম্যাচটি ভারতে আয়োজন করা হবে না।

অংশগ্রহণকারী দলসমূহ:
আয়োজক ভারত ও শ্রীলঙ্কার সাথে খেলবে—
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও আরব আমিরাত। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৫/১১/২০২৫
 

Related Articles