ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে ইন্টার মিয়ামির দাপুটে জয়

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল জিতেছে ইন্টার মিয়ামি। ম্যাচ শেষে দলের হাতে ট্রফিও উঠেছে, তবে এটি এখনও আনুষ্ঠানিক শিরোপা নয়।

এমএলএস নিয়ম অনুযায়ী, ইস্টার্ন কনফারেন্সের ট্রফি আসলে সেমিফাইনালের মর্যাদার। কারণ আসল শিরোপা নির্ধারণ হবে ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে, যেখানে মিয়ামির প্রতিপক্ষ ওয়েস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। মেসিও জানিয়েছেন—আসল উদযাপন তিনি করবেন ফাইনাল জিতেই।

ম্যাচের গল্প:
১৪ ও ২৩তম মিনিটে তাদেও আইয়েন্দের জোড়া গোল। এরপর ৩৭ মিনিটে জাস্টিন হাক ব্যবধান কমালেও সেটা বেশি সময় টেকেনি।
৬৭ মিনিটে মেসির পাস থেকে মাতেও সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান।
৮৩ মিনিটে আলবার আরেক অ্যাসিস্ট থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া।
৮৯ মিনিটে আইয়েন্দে হ্যাটট্রিক করে নিশ্চিত করেন মিয়ামির বড় জয়।

ফিফার নিয়মে শিরোপা নয়:
ফিফার হিসাবে ইস্টার্ন কনফারেন্সের ট্রফি আনুষ্ঠানিক শিরোপা হিসেবে গণ্য হয় না। ফিফা শুধু এমএলএস কাপকেই অফিসিয়াল শিরোপা মানে। তাই ৬ ডিসেম্বর ইন্টার মিয়ামি চ্যাম্পিয়ন হলে তবেই মেসির ক্যারিয়ারের আনুষ্ঠানিক শিরোপা হবে ৪৭টি

Related Articles