খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি—এ খবরটি আন্তর্জাতিকভাবে ব্যাপক গুরুত্ব পেয়েছে।

কাতারভিত্তিক আল জাজিরা তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে জানিয়েছে—“খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।” একইভাবে এএফপির বরাতে গালফ নিউজও একই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।

পাকিস্তানের ডন, ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, আরব নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বসহ সংবাদটি প্রকাশ করেছে। আরব নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে লিখেছে—“খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।”

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, “খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে।”

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের নেতারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ৩০/১১/২০২৫

Related Articles