জাতীয় ঐক্যই ষড়যন্ত্র রুখতে পারে: তারেক রহমান
- by Maria Sultana
- November 27, 2025
- 11 views
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে’ বিজয়ের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত এখনো থেমে নেই। ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন নিহত হন। তার আত্মত্যাগ আন্দোলনকে গণবিক্ষোভে রূপ দেয় এবং সরকার পতনের পথ সুগম করে।
ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মিলনের রক্তঝরা মৃত্যু ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে ‘চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত’ করেছিল। বুকের তাজা রক্তের বিনিময়ে গণতন্ত্রের বিজয় এসেছিল এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৭/১১/২০২৫

