স্ট্রেঞ্জার থিংস ৫-এর প্রথম পর্ব মুক্তির পর নেটফ্লিক্স ক্র্যাশ
- by Maria Sultana
- November 27, 2025
- 24 views
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। সিরিজের চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম অনলাইনে প্রকাশের পরপরই ভক্তরা একসঙ্গে এটি দেখতে ভিড় জমান। তবে বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই নেটফ্লিক্সের সার্ভার ক্র্যাশ করে।
দর্শকদের সংখ্যা আগে থেকে অনুমান করতে না পারায় প্ল্যাটফর্মটি অচল হয়ে যায় এবং কোটি কোটি ভক্ত তাদের পছন্দের পর্বটি দেখতে ব্যর্থ হন। নেটফ্লিক্স কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।
ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই জানান, “Something went wrong. Sorry, we're having trouble with your request. You'll find lots to explore on the home page,” এই বার্তা দেখাচ্ছিল স্ক্রিনে।
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ বিশ্বব্যাপী জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে অন্যতম। ১৯৮০-এর দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য এবং কিশোর সাহসিকতার এক অনন্য মিশ্রণ।

