ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানালেন শাহরুখ খান
- by Maria Sultana
- November 25, 2025
- 35 views
ছবি: সংগৃহীত
কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে বলিউড তারকা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়ালেও তা মিথ্যা ছিল। কিন্তু এবার আর রক্ষা হলো না। সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুর খবরে বলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে বিভিন্ন নেতৃস্থানীয় অভিনেতা–অভিনেত্রীদের শোকবার্তায়। যদিও শাহরুখ খান শুরুতে কোনো পোস্ট করেননি, বরং শেষকৃত্যে সরাসরি শ্মশানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন।
শাহরুখ খান লিখেছেন—
“শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। যেভাবে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ। শুধু আপনার পরিবার নয়, সারা বিশ্বের সিনেমা ও দর্শকদের জন্য এটি অপূরণীয় ক্ষতি। আপনি অমর… আপনি বেঁচে থাকবেন আপনার চলচ্চিত্রে এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে। আপনাকে সবসময় ভালোবাসব।”
শুধু শাহরুখ নন, অভিনেতা ফারহান আখতারও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন—
“সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা বানান বা যারা সিনেমা দেখেন—সবাইয়ের জন্যই ধরমজি অপূরণীয়। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমরা সৌভাগ্যবান যে আপনার উষ্ণতা, দয়া, উদারতা, আকর্ষণ, তীব্রতা ও বুদ্ধিমত্তা কাছ থেকে অনুভব করতে পেরেছি।”
শেষে তিনি দেওল পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন।

