আইনি পথে শিল্পা শেঠি
- by Maria Sultana
- November 27, 2025
- 13 views
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবার আইনি পথে গিয়েছেন তার নাম, ছবি ও ব্যক্তিত্বের অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে। মুম্বাই হাইকোর্টে দায়ের করা মামলায় বেশ কিছু ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়া তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। অনেক ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম ও ছবি ব্যবহার করছে। এছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিওও ছড়ানো হচ্ছে।
আইনজীবী সানা রঈস খান বলেন, “শিল্পা শেঠি দশকের পর দশক কঠোর পরিশ্রম করে তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার অনুমতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে ক্ষুণ্ন করছে।”
এর আগে অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার স্বামী অভিষেক বচ্চনও।

