আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী
- by Maria Sultana
- July 16, 2026
- 7 views
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে জাতির সঙ্গে প্রতারণা করছেন। বাংলাদেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে বিএনপির পতন ঘটাবে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতি বন্ধ করব।”
সমাবেশে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

