সালমান শাহ হত্যা মামলায় ডনসহ ১১ আসামি অভিযুক্ত
- by Maria Sultana
- December 1, 2025
- 27 views
ছবি: সংগৃহীত
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে আবার হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে অভিযুক্ত করে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করা হয়। সেই সময় খল-অভিনেতা ডন বেশ আড়ালে চলে যান।
মামলার অন্যতম আসামি হিসেবে নাম আসার পরও ডন জানিয়েছিলেন— বাসাতেই আছেন। তবে সামাজিক মাধ্যমে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি তিনি আবার সক্রিয় হয়েছেন ফেসবুকে এবং একটি গান পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন— ‘৫০ জন বন্ধু-বান্ধবীর জন্য উৎসর্গ করলাম’। পোস্টের পর নেটিজেনরা তাকে প্রশংসা করেছেন।
সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত মামলাটি চলবে বলে আদেশ দিয়েছেন। নীলা চৌধুরী জানিয়েছেন, তার ছেলে আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত খুন। তিনি বলেন, ‘আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে পার্টস কেটে নেওয়া হয়েছে।’
মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে নাম এসেছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

