দক্ষিণ সুদানে বিমান হামলায় ৪০ জন নিহত
- by Maria Sultana
- December 2, 2025
- 48 views
ছবি: সংগৃহীত
দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলের কোমো গ্রামে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে শিক্ষার্থীবৃন্দও রয়েছেন।
মানবাধিকার সংগঠন ‘এমার্জেন্সি লইয়ার্স’ বলেছে, বিমান হামলা সরাসরি গ্রামের একটি নার্সিং স্কুলে আঘাত হানে। স্থানীয় বাসিন্দারা লাশ দাফনের কাজ করেছেন এবং ভয়ে জনজীবন বিপন্ন হয়েছে। এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সেনাবাহিনী সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।
দক্ষিণ সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ দারফুর ও দক্ষিণ কর্দোফানের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র লড়াই চলছে।
জাতিসংঘ জানিয়েছে, শুধু নভেম্বরেই দক্ষিণ কর্দোফানের ছোট গ্রামগুলো থেকে প্রায় পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান সংঘাতে লাখো মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।

