নবম পে স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের আগে প্রকাশের সম্ভাবনা
- by Maria Sultana
- November 27, 2025
- 31 views
ছবি: সংগৃহীত
নতুন পে স্কেল প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে বলে জানা গেছে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়।
বাদিউল কবির জানিয়েছেন, কমিশন দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ৩০ নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছে।
নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য জাতীয় বেতন কমিশন ২০২৫ গত ২৭ জুলাই গঠন করা হয়। ইতোমধ্যেই সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সমিতি থেকে মতামত সংগ্রহ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নতুন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে’। তবে গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষণা করেছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৭/১১/২০২৫

