দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য পতনের পর দেশের বাজারেও দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বজায় থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা।

বাজুস জানায়, বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদের কারণে মজুরিতে তারতম্য হতে পারে।

Related Articles