সন্তানদের সঙ্গে তর্কে গর্ববোধ করেন কাজল
- by Maria Sultana
- November 30, 2025
- 52 views
ছবি: সংগৃহীত
বলিউড তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের মেয়েকে প্রায়ই সামাজিক মাধ্যমে নানা কারণে কটাক্ষের শিকার হতে হয়। তবে অজয় দেবগন মনে করেন, তার সন্তান নিসা ও যুগই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। অন্যদিকে কাজলের দাবি— ছেলেমেয়েদের সঙ্গে তর্কে জড়ালেও তিনি দুঃখ পান না, বরং গর্ববোধ করেন।
সম্প্রতি মারাঠি সিনেমা ‘উত্তর’–এর প্রচার অনুষ্ঠানে কাজল, অজয় এবং কাজলের মা তনুজা উপস্থিত ছিলেন। সেখানে বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের তর্কের প্রসঙ্গ উঠলে কাজল বলেন, সন্তানদের সঙ্গে সব বিষয়ে মনের মিল হবে— এমন ধারণা ভুল। মতবিরোধই স্বাভাবিক।
কাজলের ব্যাখ্যা, “মতের অমিল মানে আমি এমন একজন মানুষকে বড় করছি, যে প্রশ্ন করতে জানে। সব কথা অন্ধভাবে মেনে নেওয়া নয়— প্রশ্ন করতে শিখতে হয়।” তিনি জানান, মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়, কিন্তু সেটি নিয়ে তিনি গর্বিত।
তনুজার মতে, কাজল ছোটবেলা থেকেই তার কথার বিরোধিতা করতেন। তর্কের মধ্য দিয়েই সন্তানের চিন্তাশক্তি বিকাশ পায়— এই বিশ্বাসেই কাজল সন্তান লালন-পালন করেন।

