মিউজিক ভিডিও 'লেফট অ্যান্ড রাইট'-এ জংকুক এবং চার্লি পুথ
- by Sanjana Bhuiyan
- June 25, 2022
- 191 views
এবার একসঙ্গে গান নিয়ে হাজির হচ্ছেন দুই প্রান্তের দুই জনপ্রিয় সংগীত তারকা। একজন ব্রিটিশ সংগীত তারকা চার্লি পুথ আরেকজন জনপ্রিয় কোরীয় বয় ব্যান্ড বিটিএসের সদস্য জংকুক। দুজনেই ধরা দেবেন একটি মিউজিক ভিডিওতে।
চার্লি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের মিউজিক ভিডিওর টিজার শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে একটি গাড়িতে দুজন বসে আছে। গোলাপি এবং সাদা পোশাকে এই জুটিকে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত প্রকাশ করেছে। নতুন টিজার শেয়ার করে, চার্লি লিখেছেন, 'এই শুক্রবার (২৪ জুন) প্রকাশ পাবে নতুন মিউজিক ভিডও 'লেফট অ্যান্ড রাইট।'
'লেফট অ্যান্ড রাইট' মিউজিক ভিডিওর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে গান করছেন চার্লি ও জংকুক। এই খবর প্রকাশ্যে এসেছিল বেশ কিছুদিন আগেই। এরপর থেকেই ভক্তরা বেশ মুখিয়ে ছিল যে কবে নাগাদ আসবে এ গান। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো।
দিন কয়েক আগেই বিটিএস সদস্যরা ঘোষণা দিয়েছিল যে সাময়িকভাবে বিরতি নিচ্ছেন তারা। একসঙ্গে গান করবেন না আপাতত। সলো গানে মনোনিবেশ করবে তারা। তবে খুব শিগগিরই আসবে তাদের একসঙ্গে করা গান। সূত্রঃ অনলাইন। সম্পাদনা ম\হ। বৈ ০৬২৫\০৯

