ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
- by Maria Sultana
- July 17, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৭/০৭/২০২৬

