তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ
- by Maria Sultana
- July 18, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলাকে কেন্দ্র করে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।
তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা প্রতিকূল পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৮/০৭/২০২৬

