ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, উত্তর-পশ্চিম দিকে অগ্রসরমান

ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিবেদন:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯০০ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles