ইতিহাসে প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’
- by Maria Sultana
- July 18, 2026
- 13 views
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হচ্ছে নতুন এক সম্মাননা। বিশ্বকাপজয়ী দলকেইতিহাসে প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ এবার ঐতিহ্যবাহী ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি।
মার্কিন ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে প্রচলিত এই রীতির অনুসরণে ফিফা প্রথমবারের মতো বিশ্বকাপে এ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ী দলগুলো চ্যাম্পিয়নশিপ রিং পেয়ে থাকে। এবার সেই ঐতিহ্য যুক্ত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরেও।
আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফির পাশাপাশি প্রতীকী চ্যাম্পিয়নশিপ রিং তুলে দেওয়া হবে।
বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বিক্রি করা হবে।
বিশেষ এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। প্রতিটি রিং হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং বিজয়ী দলের সদস্যদের আঙুলের মাপ অনুযায়ী আলাদাভাবে তৈরি করা হবে। সঙ্গে দেওয়া হবে সত্যায়নপত্রও।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে। পরে ব্যক্তিগত মাপ অনুযায়ী প্রস্তুত করা ৩০টি চ্যাম্পিয়নশিপ রিং আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

