হাদির ওপর হামলা: ব্যবহৃত মোটরসাইকেল ৮ বার হাতবদল

হদির ওপর হামলা

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ জানায়, হামলায় ব্যবহারের আগে মোটরসাইকেলটি মোট আটবার হাতবদল হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে এটি শহিদুল, রাসেল, একটি অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুল ইসলামের হাত ঘুরে শুভ নামের এক ব্যক্তির কাছে পৌঁছায়।

তদন্তে আরও জানা যায়, শেষ পর্যায়ে হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তীতে তদন্তের স্বার্থে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles