শহীদ পরিবারের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
- by Maria Sultana
- July 4, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানের আত্মত্যাগের বর্ণনা দিতে গিয়ে এক শহীদ জননী কান্নায় ভেঙে পড়লে পুরো মিলনায়তনে নেমে আসে নীরব আবেগ।
শহীদ মায়ের সেই হৃদয়বিদারক বক্তব্য শুনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সামনের সারিতে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজেকে সংবরণ করতে পারেননি। এক পর্যায়ে তাকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়।
‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা মঞ্চে এসে তাদের স্বজনদের হারানোর বেদনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। তাদের স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানস্থলে তৈরি হয় গভীর আবেগঘন পরিবেশ। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০৪/০৭/২০২৬

