নয় অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, ১ নম্বর সংকেত
- by Maria Sultana
- July 4, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৪ জুলাই) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে সূত্র: যুগান্তর/ স/হ/ন ০৪/০৭/২০২৬

