শাহজালাল ইসলামী ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ
- by Maria Sultana
- December 2, 2025
- 40 views
ছবি: সংগৃহীত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যাঞ্চ ম্যানেজার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শিক্ষা, অভিজ্ঞতা ও ব্যাংকিং দক্ষতায় যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শরীয়াহ ভিত্তিক পরিচালিত এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি জানিয়েছে—নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
পদের তথ্য
-
পদ: ব্র্যাঞ্চ ম্যানেজার
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমান
-
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর
-
দক্ষতা: শাখা ব্যবস্থাপনা, ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায় উন্নয়নে ভালো জ্ঞান
-
ধরন: ফুলটাইম
-
প্রার্থী: নারী-পুরুষ উভয়
-
বেতন: আলোচনা সাপেক্ষ
-
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
-
সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৫।

