ফেসবুকের লোগো হালকা ধূসর রঙে, ব্যবহারকারীরা বিভ্রান্ত
- by Maria Sultana
- December 2, 2025
- 37 views
ছবি: সংগৃহীত
গত কয়েক দিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন, অ্যাপ চালু করার সময় লঞ্চ স্ক্রিনে প্রচলিত নীল-সাদা লোগোর পরিবর্তে হালকা ধূসর বা ‘ফেড’ ধরনের লোগো দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই পরিবর্তন মিলেছে।
প্রাথমিকভাবে অনেক ব্যবহারকারী ভেবেছেন এটি শীতকালীন ‘উইন্টার থিম’ বা কোনো বাগের কারণে ঘটছে। তবে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকরা বলছেন, এটি মেটার পরীক্ষামূলক ‘ব্র্যান্ড রিফ্রেশ’—অর্থাৎ নতুন ভিজ্যুয়াল পরিচয়। মেটা এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
নতুন লোগোর সুবিধা হিসেবে উল্লেখ করা হয়েছে— ভিজ্যুয়াল আধুনিকীকরণ, যেকোনো ব্যাকগ্রাউন্ডে লোগো আরও দৃশ্যমান হওয়া, এবং মেটার অন্যান্য অ্যাপের সঙ্গে সামঞ্জস্য। ব্যবহারকারীরা এখন নতুন লোগোর সঙ্গে পরিচিত হলেও, এটি স্থায়ী হবে কি না তা নিশ্চিত নয়।

