হাজারীবাগে নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- by Ibrahim Akon
- December 18, 2025
- 9 views
ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির ধানমণ্ডি শাখার নেত্রী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে জিগাতলা এলাকার জান্নাত নারী হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোস্টেলটির পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জান্নাত আরা রুমীর বাবার নাম মো. জাকির হোসেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

