দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ

ছবি: সংগৃহীত

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কমে শৈতপ্রবাহ বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Related Articles