আগোরায় ফিন্যান্স বিভাগে সিনিয়র অফিসার নিয়োগ
- by Maria Sultana
- July 4, 2026
- 4 views
ছবি: সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। সুপারস্টোরটির ফিন্যান্স বিভাগে অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৩০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম আগোরা লিমিটেড। পদের নাম অফিসার/সিনিয়র অফিসার এবং বিভাগ ফিন্যান্স। পদসংখ্যা নির্ধারিত নয়।
আবেদনকারীদের ফিন্যান্সে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আর্থিক প্রতিবেদন (ফিন্যান্সিয়াল রিপোর্ট) প্রস্তুতে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এটি ফুলটাইম ও অফিসভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিও সেখানে দেখা যাবে। আবেদনের শেষ সময় ৩০ জুলাই ২০২৬। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০৪/০৭/২০২৬

