তৃতীয় বিয়ে ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শাকিব খান
- by Maria Sultana
- October 10, 2024
- 139 views
ছবি: সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে। তিনি সেখানে তার তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন, ব্যক্তিগত জীবন এবং সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন।
শাকিব খান বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজের সঙ্গে জড়িয়ে থেকেই বাঁচতে হয়। তবে কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পরিবারিকভাবে এবং ধীরে ধীরে বিয়ের পর্যায়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, তার বাবা-মা এখন বয়স্ক, এবং তাদের ইচ্ছা তাকে সংসারী দেখতে। তাদের ইচ্ছা পূরণ করার বিষয়টি শাকিবের কাছে গুরুত্বপূর্ণ।
নিজের দুই সন্তান সম্পর্কে শাকিব খান বলেন, “ওরা এখনো অনেক ছোট, অনেক কিছু বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। একজন বাবা হিসেবে আমি চাই, ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সবই আমি করব।”

