কলাবাগানে গ্যাস বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের মধ্যে রানার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বক্স কালভার্ট রোডের আবুল বাশারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিচতলার একটি কক্ষের মেঝেতে দীর্ঘদিন ধরে গ্যাস জমে ছিল। রাতে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে একজন আইসিইউতে এবং বাকি দুজন পর্যবেক্ষণে আছেন।

সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/০৭/২০২৬

Related Articles