দোহায় যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতি’
- by Maria Sultana
- July 2, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
কাতারের দোহায় দুই দিনব্যাপী পরোক্ষ বৈঠক শেষ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় মূলত দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী চুক্তির বিষয়গুলো নিয়েই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র জানায়, বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়, যা চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে বর্ণনা করা হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি হচ্ছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা আরও জোরদার হবে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পরবর্তী দফার সময়সূচি জানাজানি হয়নি।

