কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নকআউট প্রস্তুতি
- by Maria Sultana
- July 2, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপট দেখিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দের।
প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল হলেও কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ লিওনেল স্কালোনি। তাই প্রস্তুতিতে আনা হয়েছে পরিবর্তন। আগের পরিকল্পনা বদলে বৃহস্পতিবারই কানসাসে অনুশীলন শেষ করে দল মায়ামির উদ্দেশে রওনা হয়েছে।
আক্রমণভাগে লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেসি ভালো ফর্মে থাকলেও অন্য ফরোয়ার্ডদের পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তায় কোচিং স্টাফ।

