সিটি গ্রুপে নিয়োগ, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
- by Maria Sultana
- July 2, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
সিটি গ্রুপ হেড অব ইএইচঅ্যান্ডএস অ্যান্ড সাস্টেনিবিলিটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (১ জুলাই) থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের জন্য পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পরিবেশ প্রকৌশল, সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন বা সমমানের বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা বিষয়ে ভালো জ্ঞান এবং ১২ থেকে ১৫ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
এটি পূর্ণকালীন চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

