কাটোয়ায় গান্ধীর মূর্তি বিকৃতির ঘটনায় রাজনৈতিক বিতর্ক

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বাঁধার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, বুধবার (১ জুলাই) সকালে স্টেশন বাজার এলাকায় তারা মূর্তিটি কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়টি সরিয়ে ফেলে।

কাটোয়ার মহকুমা প্রশাসন জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত সাড়ে ১২টার দিকে এক গৃহহীন ব্যক্তি এই কাজটি করেন।

এ ঘটনায় কংগ্রেস এটিকে “বৃহত্তর ষড়যন্ত্র” বলে অভিযোগ করে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতারাও ঘটনাটির নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Related Articles